কেওড়াবুনিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইউনিয়ন কমিটি গঠন: নব নেতৃত্বে নতুন প্রত্যয়
বরগুনা, ০৫ জুন ২০২৫:
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলা শাখার অধীন ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি জনাব মুহাঃ কামরুল ইসলাম সোহরাবের অনুমতিতে এবং সেক্রেটারী জনাব মুহাঃ মতিউর রহমানের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন প্রভাষক মাওলানা নুরুল আলম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবু সালেহ জিহাদী (ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, বরগুনা জেলা শাখা) এবং মাওলানা ইদ্রিসুর রহমান (জেলা কার্যনির্বাহী সদস্য)।
আলোচনায় অতিথিবৃন্দ সমাজে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন নেতৃত্বকে দায়িত্বশীলভাবে অগ্রসর হওয়ার পরামর্শ দেন।
সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেওড়াবুনিয়া ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: জনাব মোঃ কামরুল ইসলাম সোহরাব
সিনিয়র সহ-সভাপতি: কাজী মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান
সহ-সভাপতি: মোহাম্মদ মতিউর রহমান
সেক্রেটারী: মাওলানা মোঃ আবু তাহের মেসবাহ
জয়েন্ট সেক্রেটারী: জনাব মুহাঃ ইউনুস খান
সাংগঠনিক সম্পাদক: জনাব মুহাঃ মনিরুল ইসলাম মনির ফরাজি
সভা শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় যেনো নবগঠিত এই কমিটিকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দান করেন।
সংবাদ প্রেরক:-
আবু ছালেহ জিহাদি, বরগুনা।










