ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ঈদ সামনে রেখে যৌথবাহিনীর চেকপোস্ট, মোটরসাইকেল জব্দ।

  • প্রকাশঃ ০৬:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৭৭৪ জন দেখেছেন

বরগুনায় ঈদ সামনে রেখে যৌথবাহিনীর চেকপোস্ট, মোটরসাইকেল জব্দ

সাকিল আহমেদ (‎পাথরঘাটা বরগুনা) প্রতিনিধি।

‎আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। গতকাল বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা এলাকার পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।

‎নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে ১২ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ।

‎চেকপোস্ট চলাকালীন প্রায় ১৫০টি মোটরসাইকেল, প্রাইভেট কার ও মিনি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র যাচাই করা হয়। এসময় নিয়ম না মানায় ৫টি বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎নিরাপদ ও সুশৃঙ্খল ঈদ উদযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

বরগুনায় ঈদ সামনে রেখে যৌথবাহিনীর চেকপোস্ট, মোটরসাইকেল জব্দ।

প্রকাশঃ ০৬:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫